মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা মহেশখালীতে সড়কে টমটম দুর্ঘটনায় মিনহা নামক এক শিশুর মৃত্যু। দেহুন্দায় বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে- হাজী পাভেলের অভিনন্দন তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণে অভিনন্দন বিএনপির নেতৃত্বে পরিবর্তন: চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কিশোরগঞ্জ সদরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ইতিহাসের সবচেয়ে নির্মম দিক হলো-সে কাউকে আগাম সতর্ক করে না,কিন্তু ভুলের মূল্য সুদে-আসলে আদায় করে। -17 যুদ্ধবিমান, পাকিস্তান-বাংলাদেশ বিমানবাহিনী ও জিন্নাহ: ইতিহাস অস্বীকারকারীদের জন্য এক রাজনৈতিক চপেটাঘাত পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরছেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল

শীতকালীন স্বাস্থ্যসুরক্ষা

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

একটি বিশেষ প্রতিবেদন। আজিজুল হক 

শীতের আগমনে দেশের বিভিন্ন স্থানে সর্দি–কাশি, ফ্লু, হাঁপানি, নিউমোনিয়া, ত্বক শুষ্কতা ও জয়েন্ট পেইন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন—পর্যাপ্ত পানি পান, উষ্ণ পোশাক ব্যবহার, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ধুলাবালু এড়িয়ে চললেই এ মৌসুমের অধিকাংশ রোগ প্রতিরোধ করা যায়। শিশু, প্রবীণ ও দীর্ঘমেয়াদি রোগীদের জন্য শীত বিশেষ ঝুঁকিপূর্ণ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান রাকিব বলেন,“

ঠান্ডায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত দুর্বল হয়। মানুষ পানি কম পান করে, ফলে ভাইরাস সংক্রমণ বাড়ে। হাঁপানি, ডায়াবেটিস, হৃদরোগীসহ ঝুঁকিপূর্ণ সবাইকে ঠান্ডা বাতাস এড়িয়ে চলা, বাইরে গেলে মাস্ক–স্কার্ফ ব্যবহার করা এবং হালকা গরম খাবার খাওয়া জরুরি।”

শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে। শিশু বিশেষজ্ঞ ডা. ফারাহ হাসানা বলেন,“ শিশুর শরীরের তাপমাত্রা দ্রুত নেমে যায়। রাতে উষ্ণ পোশাক, কম্বল, মোজা পরানো এবং ঠান্ডা বাতাস ঢোকে এমন জানালা–দরজা বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলছেন, এ মৌসুমে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়। এজন্য ময়েশ্চারাইজার ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল না করার পরামর্শ দেন। বয়স্কদের ক্ষেত্রে রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত চেকআপ করা এবং রাতে গরম পানিতে পা ভিজিয়ে নেওয়া কার্যকর।

এ ছাড়া শীতে বিছানা–কম্বল নিয়মিত রোদে দেওয়া, ধুলাবালু এড়ানো, ভিটামিন–সি সমৃদ্ধ ফল ও মাছ–ডিম–শাকসবজি খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, শীত উপভোগ করতে হলে সতর্কতাই শ্রেষ্ঠ সুরক্ষা।

প্রতিবেদক, আজিজুল হক। কলমিস্ট ও মানবাধিকার কর্মী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By BlogTheme