শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

চকরিয়ায় দুই ইউনিয়নের ১৯টি ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শনে নবাগত ওসি মনির হোসেন

  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

 

স্টাফ রিপোর্টার  আব্দুল করিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের ১৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন। জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও ঝুঁকি–পরিস্থিতি যাচাইয়ের অংশ হিসেবে তিনি সরেজমিনে এসব ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকালে ওসি মোঃ মনির হোসেন সংশ্লিষ্ট বিট পুলিশিং অফিসারদের সাথে নিয়ে প্রথমে খুটাখালী ইউনিয়নের ৮টি এবং পরে ডুলাহাজারা ইউনিয়নের ১১টি ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ভোট কেন্দ্রগুলোর লোকেশন নিরূপণ, আশপাশের সার্বিক পরিবেশ, প্রবেশপথ ও কাঠামোগত অবস্থান এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওসি মনির হোসেন ভোটকেন্দ্র গুলো পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। ভোটগ্রহণ পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল রাখতে কেন্দ্রভিত্তিক নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।” এরই অংশ হিসেবে উপজেলার ভোটকেন্দ্র গুলোর সার্বিক অবস্থা ফরক করে দেখা হচ্ছে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশি টহল,গ নজরদারি ও মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

একইভাবে আগেরদিন বুধবার চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী ও ঢেমুশিয়া ইউনিয়নের ১২টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ওসি মোঃ মনির হোসেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host