শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

হাদীর শু’টারকে আগেই র‍্যাব ধরেছিলকীভাবে জামিন পেলেন?’—প্রশ্ন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের,

  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

হাদীর শু’টারকে আগেই র‍্যাব ধরেছিল, তাহলে মহানগর উত্তরের আওয়ামী লীগ নেতা কীভাবে জামিন পেলেন?’—প্রশ্ন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের

সম্প্রতি আলোচিত একটি মামলায় জামিন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি দাবি করেন, “হাদীর শু’টারকে আগেই র‍্যাব গ্রেপ্তার করেছিল, অথচ আওয়ামী লীগের মহানগর উত্তরের একজন নেতা কীভাবে জামিন পেলেন?”—এমন প্রশ্ন তুলে তিনি আইন ও বিচারব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসাইন এসব কথা বলেন। পোস্টে তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেন, “এই বিষয়ে জাতি একটি স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করে।”

ইলিয়াস হোসাইনের বক্তব্য। অনুযায়ী, একটি ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আগে থেকেই র‍্যাব গ্রেপ্তার করলেও পরবর্তীতে রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালী একজন নেতা জামিন পেয়েছেন—যা সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তিনি মনে করেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না হলে বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা নষ্ট হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা হলেও বাস্তবে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়। তার ভাষায়, “একই ধরনের অভিযোগে ভিন্ন ভিন্ন আচরণ জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।”

  1. এদিকে, এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ও নাগরিক সমাজে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত ও দায়িত্বশীল ব্যাখ্যার দাবি জানিয়েছেন।তবে সংশ্লিষ্ট আইন উপদেষ্টা আসিফ নজরুল বা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।  বিশ্লেষকদের মতে,

এমন প্রকাশ্য প্রশ্ন ও অভিযোগ দেশের বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক জবাবদিহিতার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে, যা ভবিষ্যতে নীতিনির্ধারণী আলোচনায় প্রভাব ফেলতে পারে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host