শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

  • আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা—ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে আনা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কর্মকর্তারা নিয়ে যান। পরে তাকে ডিবি কার্যালয়ে হাজির করা হয়। ডিবি বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তবে ঠিক কী কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিক আনিস আলমগীর বিভিন্ন সময়ে অনুসন্ধানী ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখির মাধ্যমে পরিচিত। তার ডিবি কার্যালয়ে নেওয়ার খবরে সাংবাদিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পরবর্তী কোনো অগ্রগতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host