নিজস্ব প্রতিবেদক।
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন ও কিশোরগঞ্জ জেলা কে অখন্ড করার ষড়যন্ত্রকারী জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে দল থেকে বহিষ্কারের দাবিতে সাবেক সংসদ সদস্য মাসুদ হেলালীর নেতৃত্বে মনোনয়ন বঞ্চিতদের উদ্যোগে কিশোরগঞ্জে বিন্নাটি মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সকাল দশটায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম (চুন্নু), রুহুল হোসাইন, শরিফুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল সহ।জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কিশোরগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন প্রদানের ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে একটি বিশেষ মহলের প্রভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দাবি করেন, এই অনিয়ম ও স্বেচ্ছাচারিতার জন্য জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম দায়ী।
বক্তারা বলেন, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে মনোনয়ন পরিবর্তন এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ জরুরি।
মানববন্ধনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।