শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

চরমোনাই – জামায়াত এক মঞ্চে: ধীতপুর নাইট ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

করিমগঞ্জ প্রতিনিধি |

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ধীতপুর নাইট ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ক্রীড়া অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. কর্নেল জিহাদ খান।প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন

যুব সমাজই একটি জাতির প্রকৃত শক্তি। আজ যারা এই মাঠে খেলছে, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। খেলাধুলা শুধু শরীর গঠনের মাধ্যম নয়, এটি চরিত্র গঠনের অন্যতম হাতিয়ার। একটি সুস্থ জাতি গড়তে হলে সুস্থ যুবসমাজ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন,

> “আজকের তরুণ প্রজন্ম নানা অপসংস্কৃতি, মাদক ও নেশার ঝুঁকিতে রয়েছে। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবকদের সেই অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনে। মাঠে যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনার চর্চা হয়, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে।

ডাক্তার কর্নেল (অব.) জিয়াদ খান ধীতপুর নাইট ক্লাবের আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন,

বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে একত্রিত করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আমি আশা করি, এই আয়োজন যুবকদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।

তিনি যুবসমাজকে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন, খেলাধুলার মাধ্যমেই একটি মাদকমুক্ত, নৈতিক ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন বক্তব্যে  বলেন।

> আজকের বাংলাদেশে আমাদের প্রয়োজন আদর্শবান যুবসমাজ। খেলাধুলা যুবকদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন না থাকলে অনেক যুবক মোবাইল আসক্তি কিংবা মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ত। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সচেতন ও আদর্শবান হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, এ ধরনের মহৎ আয়োজনের জন্য ধীতপুর নাইট ক্লাবের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, ক্রীড়াচর্চা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করতে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host