শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

মশালের আগুনে ফুঁসে উঠল কিশোরগঞ্জ-

  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি।

আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জ শহরে অনুষ্ঠিত হলো মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ। পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। হাতে জ্বলন্ত মশাল, মুখে বজ্রকণ্ঠের স্লোগান আর উত্তাল ক্ষোভে পুরো এলাকা যেন  অগ্নিকুন্ডে  রূপ নেয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন।

সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালীর উত্তাল বক্তব্য- বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাসুদ হিলালী আবেগঘন কণ্ঠে বলেন- ১৭ বছর ধরে যারা রাজপথে বুক পেতেছে, মামলা-হামলা সহ্য করেছে, জেল-জুলুম ভোগ করেছে—আজ তাদের বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা শুধু অবিচার নয়, এটা ত্যাগীদের সঙ্গে নির্মম প্রতারণা।”

তিনি বলেন-এই মনোনয়ন বাতিল না হলে কিশোরগঞ্জের রাজপথ আরও কঠোর আন্দোলন দেখবে।”

বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান (চুন্নু) বলেন।

আমি অস্ত্র হাতে যুদ্ধ করেছি এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। আজ যদি দলের ভেতরেই সেই গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়, তাহলে আমরা চুপ থাকতে পারি না

তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন-ত্যাগীদের বাদ দিয়ে চাপিয়ে দেওয়া কোনো মনোনয়ন আমরা মানবো না। প্রয়োজনে রাজপথে আবারও কঠিন আন্দোলনে নামব।

উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল বলেন

কিশোরগঞ্জের মানুষ জানে কে দুঃসময়ে দলের পাশে ছিল। সেই বাস্তবতা অস্বীকার করে মনোনয়ন দিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।”

তিনি বলেন-এই আন্দোলন ব্যক্তি নয়, ন্যায়ের পক্ষে। ভুল সিদ্ধান্ত সংশোধন না হলে আন্দোলন আরও বেগবান হবে।”

রুহুল হোসাইনের সতর্ক বার্তা – জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন বলেন, দলের ভেতরে ক্ষোভ রেখে কোনো নির্বাচন জেতা যায় না। তৃণমূলকে উপেক্ষা করলে এর দায় নেতৃত্বকেই নিতে হবে।”

তিনি আর বলেন-এখনো সময় আছে—ত্যাগীদের মূল্যায়ন করুন, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।”

উত্তাল স্লোগানে মুখর রাজপথ

মশাল মিছিল ও সমাবেশ চলাকালে নেতাকর্মীরা একের পর এক স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন—

ভুল মনোনয়ন বাতিল চাই”

“ত্যাগীদের বাদ দিয়ে—মনোনয়ন মানি না”

“তৃণমূলের রায় মানতে হবে”

“এই অবিচার মানবো না”

স্লোগান, বক্তব্য ও মশালের আগুনে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

মশাল মিছিলের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-১ আসনের বিএনপির তৃণমূল স্পষ্ট বার্তা দিয়েছে—ত্যাগ, আন্দোলন আর রাজপথের ইতিহাস উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না।এখন দেখার বিষয়, দলীয় হাইকমান্ড এই উত্তাল ক্ষোভকে কীভাবে সামাল দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host