আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর কেন্দ্রীয় মেরামত কারখানা পরিদর্শন করেন মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি ও বাংলাদেশ Human Rights and Press Society–এর কেন্দ্রীয় উপদেষ্টা জনাব ফজলে করিম মোঃ নাজমুজ্জামান।
রাজধানীর তেজগাঁওস্থ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে অবস্থিত বিআরটিসির কেন্দ্রীয় মেরামত কারখানা ও অফিস প্রাঙ্গণ ঘুরে দেখেন তিনি। এ সময় কারখানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক পরিবেশ ও সেবার মান নিয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের সাথে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বচ্ছ ও জনবান্ধব হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।