শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

তালা লাগিয়ে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ – ঘরে আটকা পড়ে শিশুর মৃত্যু, দগ্ধ পরিবারের তিন সদস্যে   

  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর, প্রতিনিধি

লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বসতবাড়িতে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চর মানসা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাড়ির বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সময় বাড়ির ভেতরে বিএনপি নেতা বেলাল হোসেন তার পরিবারসহ ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে না পেরে আটকা পড়েন। এতে সাত বছর বয়সী এক কন্যাশিশু দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দগ্ধ অবস্থায় বেলাল হোসেন ও তার দুই কন্যাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরের একটি বড় অংশ পুড়ে যায় এবং আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভস্মীভূত হয়।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না এবং এর পেছনে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা যায়নি।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host