মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা মহেশখালীতে সড়কে টমটম দুর্ঘটনায় মিনহা নামক এক শিশুর মৃত্যু। দেহুন্দায় বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে- হাজী পাভেলের অভিনন্দন তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণে অভিনন্দন বিএনপির নেতৃত্বে পরিবর্তন: চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কিশোরগঞ্জ সদরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ইতিহাসের সবচেয়ে নির্মম দিক হলো-সে কাউকে আগাম সতর্ক করে না,কিন্তু ভুলের মূল্য সুদে-আসলে আদায় করে। -17 যুদ্ধবিমান, পাকিস্তান-বাংলাদেশ বিমানবাহিনী ও জিন্নাহ: ইতিহাস অস্বীকারকারীদের জন্য এক রাজনৈতিক চপেটাঘাত পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরছেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল

করিমগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে

 

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার–এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ করিমগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম করা হয়েছে এবং সরকারি অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয়নি। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয় “করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও প্রকল্পের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন।  আয়োজন করে করিমগঞ্জ উপজেলা ও পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হলে প্রশাসনের প্রতি জনআস্থা আরও সুদৃঢ় হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By BlogTheme