শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে

 

ফেনী প্রতিনিধি | 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ফেনী সদর–সোনাগাজী) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিএনপির একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করে। এ সময় জেলা প্রশাসন কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি নেতারা বলেন, ফেনী-১ আসন বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি। অতীতের মতো এবারও জনগণ গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতারা আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশের গণতান্ত্রিক অধিকার সংকুচিত রয়েছে। এ পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবং খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পুনরুদ্ধারের সংগ্রাম জোরদার করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন। এ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ফেনী-১ আসনটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন হিসেবে পরিচিত। এই আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host