বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল শরীয়াহভিত্তিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা: করিমগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভা ভালুকার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সারোয়ার আলম করিমগঞ্জ পৌরসভা নির্বাচন সম্ভাবনার আলোচনায়- হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী অফিস ফাঁকা, ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি করিমগঞ্জ উপজেলা বাসীর আস্থার প্রতীক হাজী আশরাফ হোসেন পাভেল — আগামী দিনের কাণ্ডারী হিসেবে এগিয়ে একজন ক্লিন ইমেজের নেতা কিশোরগঞ্জের উন্নয়নে দেড় হাজার কোটি টাকার প্রকল্প প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার, দোয়া চাইলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম ভালুকায় এস এন এস সিএনজি ও ব্যাগ ফ্যাক্টরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালপুর-১ হাতপাখা পেলেন আব্দুর রউফ তালুকদার।

  • আপডেট সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

জামালপুর প্রতিনিধি। মোঃ মোনাহার মিয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনকে শক্তিশালী ও নির্বাচনী লড়াইয়ে ‘দুরন্ত’ করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় একইসাথে তাকে এই আসনে হাতপাখা প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বকশীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শাহজালাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

মুফতি মোস্তফা কামাল: সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর জেলা শাখা।

মাওলানা সুলতান মাহমুদ সিরাজী: সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর জেলা শাখা।

ডক্টর সৈয়দ ইউনুস আহমেদ: উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর জেলা শাখা।

মোহাম্মদ আরিফ খান রাসেল: ভাইস চেয়ারম্যান, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ ও সভাপতি, ইসলামী আন্দোলন দেওয়ানগঞ্জ।

এছাড়াও দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্যাগের দৃষ্টান্ত ও প্রতীক হস্তান্তর- সভার প্রধান আকর্ষণ ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের যোগদান। দলীয় শৃঙ্খলা ও বৃহত্তর ইসলামী স্বার্থে পূর্ব মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মজিদ মহান ত্যাগের পরিচয় দিয়ে নবীন সদস্য আব্দুর রউফ তালুকদারের হাতে ইসলামী আন্দোলনের প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কেন্দ্রীয় নেতার দিকনির্দেশনা-প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, “ইসলামের পথের পথিক হয়ে সাধারণ জনতার সেবা করার জন্য আব্দুর রউফ তালুকদার হাতপাখার হাল ধরেছেন। তিনি আগামীতে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি ত্যাগী নেতা আব্দুল মজিদ সাহেবকেও যথাযথ সম্মাননা ও মূল্যায়ন করা হবে।” তিনি উভয় উপজেলার নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার এবং নিজেদের জনগণের সেবায় উৎসর্গ করার আহ্বান জানান। সভায় বক্তারা জামালপুর-১ আসনে ইনসাফ কায়েমের লক্ষ্যে হাতপাখার বিজয় নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host