নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রাজনৈতিক সমীকরণ ক্রমেই জটিল আকার ধারণ করছে। বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় এই আসন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দৃশ্যমান লড়াইয়ের আড়ালে ভোটের বাস্তব হিসাব ইসলামী আন্দোলনের পক্ষেই যাচ্ছে।
এই আসনে—জমিয়তে উলামায়ে ইসলাম (বিএনপি সমর্থিত) প্রার্থী হিসেবে রয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবিব।
বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন-রুমিন ফারহানা, যিনি দলের হেভিওয়েট নেত্রী হিসেবে পরিচিত।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী
মাওলানা নেছার আহমেদ হাফিজাহুল্লাহ। ইসলামপন্থী ভোটের হিসাব-বিশ্লেষণে দেখা যায়, মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা নেছার আহমেদ—উভয়েই ইসলামপন্থী আলেম হলেও ভোটের মাঠে তাদের প্রভাব সমান নয়।
জুনায়েদ আল হাবিব মূলত জমিয়তের সাংগঠনিক ভোটেই সীমাবদ্ধ থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বিএনপির মূল ভোটব্যাংক তার দিকে যাবে না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে—বিএনপির প্রায় ৯০ শতাংশ ভোট যাবে রুমিন ফারহানার ঝুলিতে।মাত্র ১০ শতাংশ ভোট পেতে পারেন জুনায়েদ আল হাবিব।ফলে ইসলামপন্থী ভোটের বড় অংশ মাওলানা নেছার আহমেদের দিকেই কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।
৮ দলীয় জোটের প্রার্থী হলে একপেশে চিত্র যদি ৮ দলীয় জোট থেকে মাওলানা নেছার আহমেদ হাফিজাহুল্লাহ চূড়ান্ত প্রার্থী হন, তবে নির্বাচনের চিত্র একপেশে হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কারণ এলাকায় তার সামাজিক গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি।
আন্তর্জাতিক পর্যায়ে কুরআনের হাফেজ ও ইসলামি শিক্ষার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের কারণে রয়েছে বিশেষ পরিচিতি।
ব্যক্তিগত আদর্শিকতা ও পরিচ্ছন্ন ইমেজ তাকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রেখেছে।
সম্ভাব্য ভোট বণ্টন—
মাওলানা নেছার আহমেদ — প্রায় ৬০ /৭০ শতাংশ
রুমিন ফারহানা — প্রায় ২০/৩০শতাংশ
জুনায়েদ আল হাবিব — প্রায়৫ /১০শতাংশ
সুষ্ঠু নির্বাচন হলে সম্ভাব্য ফল-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে জমিয়ত, বিএনপির স্বতন্ত্র প্রার্থী, ৮ দলীয় জোটসহ আরও একাধিক শক্তিশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে সব হিসাব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত—এককভাবে জুনায়েদ আল হাবিব ও রুমিন ফারহানা লড়লেও ভোটের হিসাবে তারা মাওলানা নেছার আহমেদের কাছাকাছি যেতে পারবেন না।সব রাজনৈতিক সমীকরণ বিবেচনায় বলা যায় ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে ত্রিমুখী লড়াইয়ের মধ্যেও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা নেছার আহমেদ হাফিজাহুল্লাহ স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন।
(প্রতিবেদনটি রাজনৈতিক বিশ্লেষণ ও সম্ভাব্য ভোট-সমীকরণের ভিত্তিতে প্রস্তুত।)