বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল শরীয়াহভিত্তিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা: করিমগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভা ভালুকার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সারোয়ার আলম করিমগঞ্জ পৌরসভা নির্বাচন সম্ভাবনার আলোচনায়- হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী অফিস ফাঁকা, ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি করিমগঞ্জ উপজেলা বাসীর আস্থার প্রতীক হাজী আশরাফ হোসেন পাভেল — আগামী দিনের কাণ্ডারী হিসেবে এগিয়ে একজন ক্লিন ইমেজের নেতা কিশোরগঞ্জের উন্নয়নে দেড় হাজার কোটি টাকার প্রকল্প প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার, দোয়া চাইলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম ভালুকায় এস এন এস সিএনজি ও ব্যাগ ফ্যাক্টরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সকল মান অভিমান ভুলে ঐক্যের ডাক– ওসমান ফারুকের

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ

করিমগঞ্জ–তাড়াইল আসনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুকের নির্বাচনি প্রস্তুতি- সকল মান অভিমান ভুলে কিশোরগঞ্জ ৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি করিমগঞ্জ–তাড়াইল আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেন। ঢাকা ঢাকাস্থ নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে

ড. এম ওসমান ফারুক  বলেন।করিমগঞ্জ–তাড়াইল আমার জন্মভূমি ও ভালোবাসার জায়গা। এখানে বিভাজনের রাজনীতি নয়, প্রয়োজন ঐক্য। দল-মত নির্বিশেষে সকল মান-অভিমান ভুলে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে এক কাতারে আসতে হবে।”

তিনি আরো বলেন-বিএনপি জনগণের দল। এই আসনে ধানের শীষের বিজয় মানেই হবে মানুষের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্রের বিজয়। আমি নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে করিমগঞ্জ–তাড়াইলকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর করিমগঞ্জ–তাড়াইল আসনে একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সকল রাজনৈতিক শক্তির সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host