মানবাধিকার রিপোর্ট
মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রশ্নে একজন আলেম-লেখকের গ্রেফতারের মানবাধিকার পর্যবেক্ষক বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় গবেষণা অঙ্গনে এমন লেখকের সংখ্যা খুবই সীমিত, যাদের গ্রন্থ আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সেই বিরল তালিকায় অন্তর্ভুক্ত একজন হলেন মাওলানা আইনুল হক কাসেমী—একজন আলেম, গবেষক ও লেখক। তাঁর তাহকিক ও তালিককৃত গ্রন্থ “الجوهرة المنيفة في شرح وصية الإمام أبي حنيفة”
জর্ডানের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান দারুর রায়াহিন থেকে প্রকাশিত হয়েছে।এছাড়া তাঁর তাহকিককৃত আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ “الدر الأزهر في شرح الفقه الأكبر”
প্রকাশ করেছে লেবাননের আন্তর্জাতিক প্রকাশক কানয পাবলিশার্স।এই প্রকাশনাগুলো আন্তর্জাতিক পর্যায়ে একজন বাংলাদেশি গবেষকের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়ে থাকে।
মাওলানা আইনুল হক কাসেমীকে সরাসরি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নয়,বরং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়ার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ,লুণ্ঠিত অর্থ বা সরঞ্জাম উদ্ধারের কোনো প্রকাশ্য তথ্য বা প্রমাণ সামনে আসেনি।
মানবাধিকার বিশ্লেষকদের মতে,মতপ্রকাশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি—বিশেষত আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (ICCPR) দ্বারা স্বীকৃত।
কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের কারণে একজন নাগরিক—বিশেষ করে একজন লেখক ও আলেম—কে গ্রেফতার করা হলে তা মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।
বিশ্লেষকদের মতে-আইন প্রয়োগের ক্ষেত্রে অনুপাতিকতা (proportionality) ও ন্যায়সংগততা (fairness) বজায় রাখা রাষ্ট্রের বাধ্যবাধকতা। নির্বাচনী বা সহিংস ঘটনার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রিপোর্টে আরও যে বিষয়টি উঠে এসেছে, তা হলো—ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও
যেসব ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার ভিডিও অনলাইনে রয়েছে, মব উসকানির প্রমাণ পাওয়া গেছে,কিংবা যাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ ও ল্যাপটপ উদ্ধারের তথ্য প্রকাশিত হয়েছে—তাদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল।
শুধু একটি ফেসবুক পোস্টের কারণে একজন লেখককে গ্রেফতার করা আইনের সমান প্রয়োগ নিয়ে প্রশ্ন তৈরি করছে। নাগরিক ও ধর্মীয় সমাজের বিভিন্ন অংশ মনে করছে,এই ধরনের পদক্ষেপ মতপ্রকাশের পরিবেশ সংকুচিত করে,বুদ্ধিবৃত্তিক স্বাধীনতাকে নিরুৎসাহিত করে,এবং রাষ্ট্রের ন্যায়বিচারমূলক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে।তারা আশঙ্কা প্রকাশ করছে, এ ধরনের নজির ভবিষ্যতে
লেখক, গবেষক ও চিন্তাবিদদের স্বাধীন মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। মানবাধিকার দৃষ্টিকোণ থেকে এই রিপোর্টে নিম্নোক্ত সুপারিশ তুলে ধরা হচ্ছে—কেবল মতপ্রকাশের ভিত্তিতে গ্রেফতার ও কারাবন্দি করার প্রবণতা পরিহার করতে হবে। সহিংসতায় প্রত্যক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে প্রমাণভিত্তিক ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। আইন প্রয়োগে সকল নাগরিকের জন্য সমতা নিশ্চিত করতে হবে। লেখক ও আলেমদের মতপ্রকাশের অধিকার সংরক্ষণে রাষ্ট্রীয় নীতিগত স্পষ্টতা প্রয়োজন। উপসংহার-এই রিপোর্টের পর্যবেক্ষণে প্রতীয়মান হয়,একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আলেম-লেখকের গ্রেফতার
শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়—বরং এটি বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার চর্চার বর্তমান অবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার এই ধরনের ঘটনায় কতটা কার্যকরভাবে প্রতিফলিত হচ্ছে—সেটিই এখন দেখার বিষয়
লেখক,আজিজুল হক কলামিস্টও,মানবাধিকার নেতা