শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

—ঐক্যের বার্তা নিয়ে কিশোরগঞ্জ-৩ এ আলমগীর হোসাইন তালুকদারের চূড়ান্ত মনোনয়ন

  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬০ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট

দীর্ঘ অপেক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে ৮ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই এলাকায় স্বস্তি ও উৎসাহের আবহ তৈরি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মনোনয়ন কেবল একটি দলের সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিন ধরে বঞ্চিত জনগণের প্রত্যাশার প্রতিফলন। ইসলামী মূল্যবোধ, শিক্ষাঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের পরিচিত মুখ আলমগীর হোসাইন তালুকদারকে মনোনয়ন দেওয়াকে এলাকার মানুষ ইতিবাচক হিসেবেই দেখছেন।

জনগণের প্রত্যাশা-করিমগঞ্জ ও তাড়াইলের সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এবার “পরীক্ষিত নয়, বিশ্বাসযোগ্য নেতৃত্ব” চান। একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সংসদে গিয়ে এলাকার কথা বলবেন, দুর্নীতির সঙ্গে আপস করবেন না।”

আরেকজন প্রবীণ ভোটার বলেন,“হুজুর মানুষ, দ্বীনি ও নৈতিকতায় দৃঢ়—এমন লোকের হাতেই আমরা এলাকার দায়িত্ব দিতে চাই।”

রাজনৈতিক বিশ্লেষণ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিশোরগঞ্জ-৩ আসনে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের দাবি ছিল। ৮ দলীয় জোটের পক্ষ থেকে আলমগীর হোসাইন তালুকদারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা আরও স্পষ্ট হলো। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাঁকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

প্রার্থীর প্রতিক্রিয়া

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আলমগীর হোসাইন তালুকদার বলেন,-“এটি আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং করিমগঞ্জ-তাড়াইলবাসীর আমানত। ইনশাআল্লাহ, জনগণের অধিকার ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস করব না।”তিনি আরও বলেন, শিক্ষা, নৈতিকতা, সুশাসন ও এলাকার সার্বিক উন্নয়নই তাঁর নির্বাচনী অঙ্গীকারের মূল ভিত্তি।

সামনে যে চ্যালেঞ্জ ।আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা যে সহজ হবে না, তা স্বীকার করছেন সংশ্লিষ্টরা। তবে সাধারণ মানুষের সমর্থন ও জোটগত ঐক্য থাকলে আলমগীর হোসাইন তালুকদার শক্ত অবস্থানে থাকবেন বলেই মনে করছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host