শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

চলে গেলেন, আমাদের মা”—জাতি হারালো এক অভিভাবক- হাজী আশরাফ হোসেন পাভেল

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার এইচ,এম তানভীর আহমেদ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল।

বর্তমানে পবিত্র উমরা পালন উপলক্ষে সৌদি আরবে অবস্থানরত হাজী আশরাফ হোসেন পাভেল সেখান থেকে পাঠানো এক আবেগঘন শোকবার্তায় বলেন—

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না। তিনি বলতেন— ‘আমি তোমাদের মা, —সত্যিই তিনি ছিলেন আমাদের সকলের মা। পবিত্র ভূমিতে অবস্থানরত অবস্থায় তাঁর ইন্তেকালের সংবাদ শুনে আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন—স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে তিনি যে সাহস, ধৈর্য ও ত্যাগের নজির স্থাপন করে গেছেন, তা এ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। নির্যাতিত মানুষের আশ্রয়স্থল হিসেবে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।”

হাজী আশরাফ হোসেন পাভেল জানান, পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার—বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেষাংশে তিনি বলেন—আল্লাহ তায়ালা যেন আমাদের ‘মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি আমাদের সবাইকে দান করেন। আমিন।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host