শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

শোকের ছায়ায় ভালুকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন- আলহাজ্ব হাতেম খান

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৩ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:মোঃ বাহার মিয়া,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার ভোর ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গোটা দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোক ও বেদনার ছায়া।

দেশের এই শোকাবহ মুহূর্তে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।

এক শোকবার্তায় তিনি বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় সাহসী কণ্ঠস্বর। তার নেতৃত্ব, আত্মত্যাগ ও দৃঢ়তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, দেশনেত্রীর রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

আলহাজ্ব হাতেম খান মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশের মত ভালুকা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host