শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

স্বর্ণোজ্জল ইতিহাসের বিদায়: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট

সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। এক শোকবার্তায় তিনি বলেন, “একটি স্বর্ণোজ্জল ইতিহাস আজ বিদায় নিল। গনতন্ত্রের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। আমাদের জাতির জন্য তিনি ছিলেন অনন্য একজন পথপ্রদর্শক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন)”।

তিনি আরও উল্লেখ করেন, “আজ ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার অকাল প্রয়াণ রাজনৈতিক অঙ্গনে এক অবশ্যম্ভাবী শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণযোগ্য নয়। মহান রাব্বুল আল-আমিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন – আমিন।”

জাফর ইকবাল বলেন, “বেগম খালেদা জিয়ার সাহস, নেতৃত্বগুণ ও দেশপ্রেমের গল্প আমাদের সকলের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। তাঁর এই শূন্যতা রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলবে, কিন্তু তার দৃষ্টান্ত আমাদের প্রেরণা জোগাবে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host