শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

আইপিএল সম্প্রচার নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কাছে

  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার দেখা হয়েছে

ক্রাইম রিপোর্টার হাসিবুল হোসাইন

বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেবল তার বাংলাদেশি পরিচয়ের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে অন্যায়ভাবে অপসারণের প্রতিবাদে কিশোরগঞ্জে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি জেলা প্রশাসক বরাবর সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে জমা দিয়েছেন সম্মিলিত দেশপ্রেমিক ছাত্র ঐক্য, বাংলাদেশ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের স্থানীয় সহযোগী দল দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণে নানাবিধ ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে, বিশ্ববরেণ্য ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, যা বাংলাদেশবিদ্বেষী আচরণের নেক্কারজনক বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত।

স্মারকলিপিতে আহ্বান জানানো হয়েছে, বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করার এই ষড়যন্ত্র নস্যাৎ করতে এবং দেশের ক্রীড়া ও গণমাধ্যমিক স্বাতন্ত্র্য রক্ষায়:

বাংলাদেশে ভারতীয় সকল চ্যানেল ও গণমাধ্যমের সম্প্রচার,

এবং আইপিএলের সরাসরি সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হোক।

এছাড়াও, এ পদক্ষেপের কার্যকর বাস্তবায়নের জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন:

হাসিবুল হোসাইন, জেলা ছাত্রদল

জগলুল হাসান চয়ন, সাবেক প্রচার সম্পাদক, জেলা ছাত্রদল

পায়েল চৌধুরী, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা

আনাস ইব্রাহিম, আহবায়ক, ছাত্রশক্তি কিশোরগঞ্জ জেলা

জেলা ছাত্রমাদ্রাসা সেক্রেটারি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি

ছাত্রশিবির জেলা সেক্রেটারি

এবং অন্যান্য প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ

জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বিষয়টি নোটবন্দি করা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে দেশের ক্রিকেটপ্রেমীরা সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তাদের মতে, জাতীয় পরিচয়ের কারণে কোনো খেলোয়াড়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ আন্তর্জাতিক ন্যায়নীতি লঙ্ঘন করে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে হেয়প্রতিপন্ন করার একটি অংশ।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host