শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরছেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল

  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ থেকে এইচ, এম ,তানভীর আহমেদ

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল পবিত্র ওমরাহ পালন শেষে আজ বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, সৌদি আরবে অবস্থানকালে তিনি ইসলামের অন্যতম পবিত্র ইবাদত ওমরাহ যথাযথ ধর্মীয় অনুশাসন ও ভাবগাম্ভীর্যের সঙ্গে আদায় করেন। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতা নিরসনের জন্য বিশেষ দোয়া করেন। পাশাপাশি দলের নেতাকর্মী ও সমর্থকদের কল্যাণ কামনা করেন বলেও জানা গেছে।

দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা করিমগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, দেশে ফেরার পর তিনি পৌর বিএনপির সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবেন এবং নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণে উদ্যোগ নেবেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, সভাপতি হিসেবে হাজী আশরাফ হোসেন পাভেলের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জ পৌর বিএনপির কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং সংগঠন আরও সক্রিয় হয়ে উঠবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host