মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা মহেশখালীতে সড়কে টমটম দুর্ঘটনায় মিনহা নামক এক শিশুর মৃত্যু। দেহুন্দায় বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে- হাজী পাভেলের অভিনন্দন তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণে অভিনন্দন বিএনপির নেতৃত্বে পরিবর্তন: চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কিশোরগঞ্জ সদরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ইতিহাসের সবচেয়ে নির্মম দিক হলো-সে কাউকে আগাম সতর্ক করে না,কিন্তু ভুলের মূল্য সুদে-আসলে আদায় করে। -17 যুদ্ধবিমান, পাকিস্তান-বাংলাদেশ বিমানবাহিনী ও জিন্নাহ: ইতিহাস অস্বীকারকারীদের জন্য এক রাজনৈতিক চপেটাঘাত পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরছেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল

তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণে অভিনন্দন

  • আপডেট সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট 

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ সদর উপজেলার জনপ্রিয় জনতার চেয়ারম্যান জনাব নাজমুল আলম।

এক শুভেচ্ছা বার্তায় নাজমুল আলম বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান থেকে বিএনপিকে নেতৃত্ব দিয়ে আসছেন তারেক রহমান। দলীয় চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছা বার্তার শেষে নাজমুল আলম তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By BlogTheme