বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলীর পিতা ইন্তেকাল মুফতি মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা কারণ: আচরণবিধি লঙ্ঘন ও ব্যালটের সময় অনৈতিক অর্থ বিতরণ করিমগঞ্জ কলেজ মাঠে বিএনপির নির্বাচনী পথসভা ড. এম ওসমান ফারুকের আহ্বান: ১২ তারিখে বিজয়ের মাধ্যমে আত্মতৃপ্তি পূর্ণতা পাক নির্বাচনী মাঠে ওলামা দলের সক্রিয়তা কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা জয়কা ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা, ড. এম ওসমান ফারুকের প্রচারণায় জনতার ঢল ফাঁসিয়াখালীর চেয়ারম্যানের পুত্র শীর্ষ সন্ত্রাসী “সজীব” অস্ত্রসহ আটক তারেক রহমানের আগমন ঘিরে যুবদল নেতা এরশাদ উদ্দিনের বার্তা—ভয় নয়, ঐক্যই হবে শক্তি **বালিখলা বাজারে হাতপাখার বার্তা ইসলামী রাজনীতি ক্ষমতার নয়, মানবতার কল্যাণের জন্য—আলমগীর হোসাইন তালুকদার** তারেক রহমানের ভৈরবে আগমন উপলক্ষে করিমগঞ্জ–তাড়াইলে বিএনপির সাংগঠনিক তৎপরতা ড. এম ওসমান ফারুকের নেতৃত্বে ঐক্য ও প্রস্তুতির বার্তা উন্নয়নের নামে প্রতারণা নয়, আল্লাহভীরু নেতৃত্ব চায় সুতারপাড়া-হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইন তালুকদারকে ঘিরে প্রত্যাশা

ফাঁসিয়াখালীর চেয়ারম্যানের পুত্র শীর্ষ সন্ত্রাসী “সজীব” অস্ত্রসহ আটক

  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

ক্রাইম রিপোর্টার আব্দুল করিম

চকরিয়া, কক্সবাজার – লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নুর হোসেন চৌধুরীর পুত্র, চিহ্নিত সন্ত্রাসী আশরাফুল হোসেন সজীবকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

২৩ জানুয়ারি ২০২৬ তারিখ, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল এবং পুলিশের সদস্যরা।

অভিযানকালে আটক সজীব দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত এবং এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এর প্রেক্ষাপটে এ অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত আলামত:

একটি দেশীয় বন্দুক

১৪ রাউন্ড কার্তুজ

দুটি দেশীয় ধারালো অস্ত্র

৯টি লিড স্প্লিন্টার

গান পাউডার

অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম

জানা গেছে, সজীবের বিরুদ্ধে পূর্বে চারটি মামলা রুজু রয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বলেন,

“আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।”

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host