শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

করিমগঞ্জ কলেজ মাঠে বিএনপির নির্বাচনী পথসভা ড. এম ওসমান ফারুকের আহ্বান: ১২ তারিখে বিজয়ের মাধ্যমে আত্মতৃপ্তি পূর্ণতা পাক

  • আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,এইচ এম রুহুল আমিন

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ কলেজ মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।

পথসভায় ড. এম ওসমান ফারুক বলেন, “করিমগঞ্জ পৌরসভা আমার হাতে গড়া। আজ সেই করিমগঞ্জ পৌরসভায় বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে গভীর আত্মতৃপ্তি দিয়েছে। তবে এই আত্মতৃপ্তি পূর্ণতা পাবে আগামী ১২ তারিখে ধানের শীষের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে।”

তিনি আরও বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই।

নেতৃবৃন্দের বক্তব্য

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আন্দোলন শিকদার। তিনি বলেন, জনগণ আজ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।

করিমগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ও গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি তাঁর বক্তব্যে বলেন, ড. এম ওসমান ফারুক করিমগঞ্জের উন্নয়নের রূপকার, তাঁর হাত ধরেই এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

জেলা বিএনপির সাবেক ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিপি এবং সুমন বলেন, তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ, তারা ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে।

পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল ও সাধারণ সম্পাদক হাজি হারুন সরকার বলেন, করিমগঞ্জ পৌরসভা বিএনপির ঘাঁটি, এখান থেকেই বিজয়ের সূচনা হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজ অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করবে।

জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক মামুন ভূঁইয়া বলেন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ধর্মপ্রাণ মানুষ বিএনপির পাশেই রয়েছে।

করিমগঞ্জ উপজেলা উলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব ও সাধারণ সম্পাদক হাফেজ তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, জনগণের অধিকার রক্ষায় উলামা সমাজ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবে।

পথসভায় বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নির্বাচনী মাঠ আরও প্রাণবন্ত করে তোলেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host