বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলীর পিতা ইন্তেকাল মুফতি মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা কারণ: আচরণবিধি লঙ্ঘন ও ব্যালটের সময় অনৈতিক অর্থ বিতরণ করিমগঞ্জ কলেজ মাঠে বিএনপির নির্বাচনী পথসভা ড. এম ওসমান ফারুকের আহ্বান: ১২ তারিখে বিজয়ের মাধ্যমে আত্মতৃপ্তি পূর্ণতা পাক নির্বাচনী মাঠে ওলামা দলের সক্রিয়তা কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা জয়কা ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা, ড. এম ওসমান ফারুকের প্রচারণায় জনতার ঢল ফাঁসিয়াখালীর চেয়ারম্যানের পুত্র শীর্ষ সন্ত্রাসী “সজীব” অস্ত্রসহ আটক তারেক রহমানের আগমন ঘিরে যুবদল নেতা এরশাদ উদ্দিনের বার্তা—ভয় নয়, ঐক্যই হবে শক্তি **বালিখলা বাজারে হাতপাখার বার্তা ইসলামী রাজনীতি ক্ষমতার নয়, মানবতার কল্যাণের জন্য—আলমগীর হোসাইন তালুকদার** তারেক রহমানের ভৈরবে আগমন উপলক্ষে করিমগঞ্জ–তাড়াইলে বিএনপির সাংগঠনিক তৎপরতা ড. এম ওসমান ফারুকের নেতৃত্বে ঐক্য ও প্রস্তুতির বার্তা উন্নয়নের নামে প্রতারণা নয়, আল্লাহভীরু নেতৃত্ব চায় সুতারপাড়া-হাতপাখার প্রার্থী আলমগীর হোসাইন তালুকদারকে ঘিরে প্রত্যাশা

মুফতি মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা কারণ: আচরণবিধি লঙ্ঘন ও ব্যালটের সময় অনৈতিক অর্থ বিতরণ

  • আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়ার লিটল জিনিয়াস স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি ও তার অনুসারীরা অর্থ বিতরণ ও ভোট প্রার্থনা করার অভিযোগে জরিমানা করা হয়।

ঘটনার সময় মুফতি মনির কাসেমী নিজে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্কুলের পুরস্কারের পাশাপাশি নিজের পকেট থেকে ২,০০০ টাকা করে বিতরণ করেন। একই সময়ে মাইকে খেজুরগাছ প্রতীকে ভোট চান তার প্রতিনিধি ও সমর্থকেরা। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা পেয়ে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষের কাছ থেকে দোষ স্বীকারোক্তি নেন এবং দ্রুত নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ভিত্তিতে ১,৫০,০০০ টাকা জরিমানা ও আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালানো সম্পূর্ণই আচরণবিধি লঙ্ঘন, তাই জরিমানা করা হয়েছে।”

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, “কোনো প্রার্থী ভোটারের মধ্যে সরাসরি টাকা বিতরণ করলে সেটা নির্বাচনী অপরাধ। আমরা এ ক্ষেত্রে প্রার্থীদের দিকে সার্বক্ষণিক মনিটরিং রেখেছি।”

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host