শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা ও প্রশ্ন-হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া

  • আপডেট সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি

মাননীয় জনাব তারেক রহমান,

শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করবেন।

আপনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। জাতি আজ নতুন প্রত্যাশায় সামনে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে কিশোরগঞ্জবাসীর হৃদয়ের একটি প্রশ্ন বিনয়ের সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছে।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক জননেতা ড. এম ওসমান ফারুক। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও আদর্শিক অবস্থান তাঁকে এ জনপদের অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। অতীতে তিনি সংসদ সদস্য হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ করেছেন এবং খালেদা জিয়া-এর নেতৃত্বাধীন সরকারের সময় শিক্ষামন্ত্রী হিসেবে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এমন একজন পরীক্ষিত ও সফল নেতৃত্ব যখন পুনরায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে ফিরে আসেন, তখন স্বাভাবিকভাবেই মানুষ তাঁর যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করে। রাজনীতিতে অভিজ্ঞতা ও সাফল্য সাধারণত উচ্চতর দায়িত্বের পথ তৈরি করে—সেই ধারাবাহিকতা বজায় থাকবে কি না, সেটিই আজ কিশোরগঞ্জবাসীর ভাবনার বিষয়।

২০২৬ সালের নির্বাচনে যে জেলাকে একসময় প্রতিপক্ষের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হতো, সেই কিশোরগঞ্জে সব আসনে বিজয় অর্জন দলীয় ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। তাই এ জেলার মানুষের প্রত্যাশা—তাদের অবদান ও সমর্থনের যথার্থ স্বীকৃতি নিশ্চিত হোক।

আমাদের আবেদন, কিশোরগঞ্জবাসীর এই প্রত্যাশা ও অনুভূতি আপনার সুদৃষ্টি লাভ করুক। যোগ্যতার মর্যাদা প্রতিষ্ঠিত হলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে—এ বিশ্বাস নিয়েই আমরা আশাবাদী।

বিনীত শ্রদ্ধাসহ,

হাজী মোহাম্মদ মনজুরুল হক মামুন ভূঁইয়া যুগ্ম আহবায়ক জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলা ও মেয়র পদপ্রার্থী করিমগঞ্জ পৌরসভা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host