রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার বিনম্র শ্রদ্ধা

  • আপডেট সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মান জানিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখা।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি ফজলে করিম (মোঃ নাজমুল জামান) এবং সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের ত্যাগ জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। তাঁদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে মাতৃভাষা বাংলার অধিকার ও মর্যাদা।

নেতৃদ্বয় আরও বলেন, একুশের চেতনা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা। ভাষা শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করবে।

বিবৃতিতে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ এবং সর্বস্তরে বাংলা ভাষার শুদ্ধ চর্চা নিশ্চিত করার আহ্বান জানান।

শেষে তারা সকল ভাষা শহীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দিবসটি উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host