কিশোরগঞ্জ প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার জনতার চেয়ারম্যান নাজমুল আলম এক বিবৃতিতে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
তিনি আরও বলেন, মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধে গড়ে তুলতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করেই একটি সমৃদ্ধ ও সচেতন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
বিবৃতির শেষে তিনি সকল ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তাদের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করেন।