শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

কিশোরগঞ্জের উন্নয়নে দেড় হাজার কোটি টাকার প্রকল্প প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার, দোয়া চাইলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে দেড় হাজার কোটি টাকার পৃথক বাজেটের প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোঃ শরীফুল আলম।

সম্প্রতি নিজের ফেসবুক পেইজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আলহামদুলিল্লাহ—কিশোরগঞ্জের উন্নয়নে বিশাল এই বাজেটের প্রকল্প গ্রহণ করা হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পোস্টে তিনি নিজেকে নেতা নয়, বরং জনগণের ‘খাদেম’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তিনি জিয়া পরিবারের বিশ্বস্ত কর্মী এবং ব্যক্তিগতভাবে তাঁর কোনো চাওয়া-পাওয়া নেই। আল্লাহ তাঁকে যথেষ্ট সম্পদ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব পাঁচ বছরের জন্য। নির্ধারিত সময় শেষে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি বিশ্বাস করেন, দুনিয়ার কেউ না দেখলেও মহান আল্লাহর কাছে অবশ্যই হিসাব দিতে হবে।

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সবার কাছে দোয়া কামনা করেন তিনি। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host