শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

করিমগঞ্জ উপজেলা বাসীর আস্থার প্রতীক হাজী আশরাফ হোসেন পাভেল — আগামী দিনের কাণ্ডারী হিসেবে এগিয়ে একজন ক্লিন ইমেজের নেতা

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, করিমগঞ্জ:

করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেলকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে। তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলে জানা গেছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে। সমর্থকদের দাবি, বিগত স্বৈরাচার সরকারের পলায়নের পর রাজনৈতিক অঙ্গনে নানা পরিবর্তন এলেও তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ দুর্নীতির অভিযোগ ওঠেনি। বরং প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নীতির প্রশ্নে আপসহীন ছিলেন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, করিমগঞ্জ উপজেলা এখন এমন একজন নেতৃত্ব চায় যিনি উন্নয়ন ও স্বচ্ছতার সমন্বয়ে একটি কার্যকর প্রশাসনিক পরিবেশ গড়ে তুলতে পারবেন। হাজী আশরাফ হোসেন পাভেল সেই প্রত্যাশার জায়গায় অনেকটাই এগিয়ে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে ‘সকলের আস্থাভাজন নেতা’ হিসেবে পরিচিত করেছে।

করিমগঞ্জবাসীর একাংশ মনে করছেন, আগামী দিনের উন্নয়ন-অভিযাত্রায় একজন সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্বই হতে পারেন উপজেলার কাণ্ডারী। সেই প্রেক্ষাপটে হাজী আশরাফ হোসেন পাভেলের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠ আরও সরব হবে—তবে জনমতের পাল্লা কোন দিকে ভারী হয়, সেটাই এখন দেখার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host