সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়াহভিত্তিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা: করিমগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভা ভালুকার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সারোয়ার আলম করিমগঞ্জ পৌরসভা নির্বাচন সম্ভাবনার আলোচনায়- হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী অফিস ফাঁকা, ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি করিমগঞ্জ উপজেলা বাসীর আস্থার প্রতীক হাজী আশরাফ হোসেন পাভেল — আগামী দিনের কাণ্ডারী হিসেবে এগিয়ে একজন ক্লিন ইমেজের নেতা কিশোরগঞ্জের উন্নয়নে দেড় হাজার কোটি টাকার প্রকল্প প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার, দোয়া চাইলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম ভালুকায় এস এন এস সিএনজি ও ব্যাগ ফ্যাক্টরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিন্টো রোডের ঐতিহাসিক ‘লাল বাড়ি’ আবারও সচল: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নামে বরাদ্দ কিশোরগঞ্জ শহরের নদী দখলমুক্তে এমপি মাজহারুল ইসলামের হস্তক্ষেপ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাতপাখা প্রার্থীদের ‘পরিকল্পিতভাবে’ হারানো হয়েছে: অভিযোগ করেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের

শরীয়াহভিত্তিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা: করিমগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভা

  • আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি, করিমগঞ্জ (কিশোরগঞ্জ):

সমাজে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় “শরীয়াহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সিয়ার ভূমিকা” শীর্ষক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও তরুণদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

আয়োজকদের মতে, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও মূল্যবোধের সংকট দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইসলামী আদর্শ ও শরীয়াহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। বিশেষ করে তরুণ সমাজকে ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা।

তিনি বলেন, “একটি আদর্শ সমাজ গঠনের জন্য ইসলামের ন্যায়বিচার, মানবিকতা ও নৈতিকতার শিক্ষা সমাজে প্রতিষ্ঠা করা প্রয়োজন। তরুণ সমাজ যদি ইসলামের সঠিক আদর্শকে ধারণ করে, তাহলে সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করা সম্ভব হবে।”

বিশেষ অতিথি

মুহাম্মাদ এমদাদুল ইসলাম, সহ-সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা বলেন, “যুবসমাজই একটি জাতির ভবিষ্যৎ। ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ যুবকরাই পারে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন—

মুহাম্মাদ রফিকুল ইসলাম  বলেন, “বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামের নৈতিক শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে এবং তরুণদেরকে সেই আন্দোলনের অগ্রভাগে থাকতে হবে।”

মাওলানা মোবারক হোসেন বুলবুল বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা যদি আমরা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

মুহাম্মাদ হারিছুর রহমান বলেন, “একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই। তাই ইসলামী চিন্তা-চেতনা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

মুহাম্মাদ আল-আমিন মাস্টার বলেন, “তরুণদের নৈতিক শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা দেওয়া গেলে তারা সমাজের ইতিবাচক পরিবর্তনের শক্তিতে পরিণত হতে পারে।”

হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ বলেন, “ইসলামের মূল শিক্ষা হচ্ছে ন্যায়, শান্তি ও মানবতার কল্যাণ। এই শিক্ষা সমাজে প্রতিষ্ঠা করলেই একটি কল্যাণমুখী সমাজ গড়ে উঠবে।”

মোঃ ফরিদ মুন্সী, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা বলেন,

“একটি আদর্শ সমাজ গঠনে পরিবার ও নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা পরিবারে প্রতিষ্ঠা করতে পারলে সমাজে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন

মুহাম্মাদ রুহুল আমিন, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা।

তিনি বলেন, “তরুণ সমাজকে ইসলামের সঠিক আদর্শে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। এই আয়োজন সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

৬ মার্চ ২০২৬ বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখা।

আয়োজকরা সকল ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা ও তরুণ উপস্থিত ছিলেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host