শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

  • আপডেট সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৯৫ বার দেখা হয়েছে

ভালুকা উপজেলা প্রতিনিধি:

 

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহের ভালুকা উপজেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য সকলের নিকট দোয়া,আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন উচ্চ শিক্ষিত তরুণ সমাজ সেবক ও মেধাবী যুবনেতা তানভীর মন্ডল আনোয়ারুল।

 

ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে মল্লিকবাড়ি ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তানভীর মন্ডল আনোয়ারুল বলেন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক রাজনৈতিক, মানবাধিকার কাজে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমি ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের পাশে থাকার স্বপ্ন নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, আমি মল্লিকবাড়ি ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host