শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার

  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১৯ বার দেখা হয়েছে

ঢাকা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক পরিবেশে ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে এক মর্যাদাপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আবহ, ভ্রাতৃত্ববোধ ও করিমগঞ্জবাসীর পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ ঢাকায় বসবাসরত করিমগঞ্জবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষাকে ধারণ করে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শফিউজ্জামান শফি। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতার চর্চার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানুষের মাঝে সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সফল সভাপতি, করিমগঞ্জ পৌর বিএনপির অভিভাবক এবং করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ হোসেন পাভেল। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান আমাদেরকে সত্য, ন্যায় ও মানবতার পথে অবিচল থাকার শিক্ষা দেয়। তিনি করিমগঞ্জবাসীর ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও করিমগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব আলহাজ্ব মনজুরুল হক মামুন ভুঁইয়া। তিনি বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন প্রবাসী করিমগঞ্জবাসীর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি এবং করিমগঞ্জ উপজেলার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পবিত্র রমজানের এ মহতি আয়োজনে অংশগ্রহণকারী সবাই ধর্মীয় মূল্যবোধ ধারণ করে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host