শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জ–১ আসনের জনগণকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্ট সংসদ সদস্য। একইসঙ্গে সরকারিভাবে বরাদ্দকৃত খেজুর বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।

জানা যায়, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)গণ দুই দিন আগে এ বিষয়ে তার সঙ্গে আলোচনা করেন। আলোচনার পর তিনি স্পষ্ট নির্দেশনা দেন যে, সরকারি খেজুর বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে সর্বপ্রথম অগ্রাধিকার দিতে হবে এলাকার এতিমখানাগুলোকে।

তিনি বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। এ সময়ে সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার বিভিন্ন এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীরা যেন এই খেজুর বরাদ্দ থেকে উপকৃত হতে পারে, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে রমজান মাসে এতিম ও অসহায় শিক্ষার্থীদের ইফতারে কিছুটা স্বস্তি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদেরও তিনি এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা গেলে তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাবে এবং রমজানের মানবিক মূল্যবোধ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host