রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

হাদির উপরে হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

  • আপডেট সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

স্টাফ, রিপোর্টার। আঃ বাছির সাদী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণদের পরিচিত মুখ, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার  বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নির্বাচনী সময়ে একজন তরুণ রাজনৈতিক কর্মী ও প্রার্থীর উপর এ ধরনের বর্বর হামলা প্রমাণ করে দেশে প্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে। এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

বিবৃতিতে তারা আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, দমন-পীড়ন ও আতঙ্ক সৃষ্টির চেষ্টাকে বরদাশত করা হবে না। নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাতে প্রার্থীরা ও তাদের কর্মীরা নিরাপদে প্রচার-প্রচারণা চালাতে পারেন।

জমিয়তের পক্ষ থেকে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host