রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল শরীয়াহভিত্তিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা: করিমগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভা

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি কিশোরগঞ্জ জেলা পুলিশের গভীর শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। দিবসটির তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে মঙ্গলবার সকালে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে পুলিশ সুপার বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তাঁদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের সেবায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার (ক্রাইম অপস্)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তাঁরা সবাই একাত্ম কণ্ঠে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মহান বিজয় দিবসের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host