রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় রাষ্ট্রীয় শোক ঘোষণা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

সভায় সিদ্ধান্ত হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। একই সঙ্গে আগামীকাল একদিনের সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

রাষ্ট্রীয় শোকের পাশাপাশি দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলা হবে।

সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানাজা আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এবং শহিদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে তাঁকে দাফন করা হবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “আজ আমরা গভীর শোকের সময়ে একত্রিত হয়েছি। জাতির পক্ষ থেকে আমরা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই। দাফন ও জানাজার বিষয়ে সরকার সব ধরনের সহায়তা করবে।”

তিনি স্মৃতিচারণ করে উল্লেখ করেন, “সর্বশেষ ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। উনি অসুস্থ ছিলেন, তবু সকলের সুস্থতার প্রতি তাঁর উদ্বেগ ছিল। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর চলে যাওয়া এক বিরাট ক্ষতি।”

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host