সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

মহেশখালীতে সড়কে টমটম দুর্ঘটনায় মিনহা নামক এক শিশুর মৃত্যু।

  • আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৬ বার দেখা হয়েছে

ক্রাইম রিপোর্টার কক্সবাজার মোঃ আবদুল করিম 

মহেশখালী উপজেলার শাপলাপুর থেকে ছোট মহেশখালী সড়কে টমটম গাড়ির দুর্ঘটনায় মিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহা ছোট মহেশখালীর উত্তর কুল এলাকার সিকদার পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনছার করিম ও খালেদা বেগমের একমাত্র কন্যা বলে জানিয়েছেন স্বজনরা

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি সড়কের পাশ দিয়ে চলাচল করছিল। এ সময় দ্রুতগতির একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ঘটনাটি দেখে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে শোকের আবহ নেমে আসে। শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে মাতম। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শাপলাপুর–ছোট মহেশখালী সড়কে টমটমসহ বিভিন্ন যানবাহন দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে। সড়কটি তুলনামূলক সরু হলেও নেই কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার বা সতর্কতামূলক সাইনবোর্ড। এর আগেও এই সড়কে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

স্থানীয়রা দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রণ, অবৈধ ও অনিয়ন্ত্রিত টমটম চলাচল বন্ধ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host