বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

কিশোরগঞ্জে ৩ করিমগঞ্জ তারাইল আসনে বিএনপি প্রার্থী ড. এম ওসমান ফারুকের পক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল

  • আপডেট সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার দেখা হয়েছে

 

স্টাফ রিপোর্টার এইচ এম রুহুল আমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সুস্থতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় করিমগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ, ছোট ছোট কোরআনের হাফেজগণ এবং স্থানীয় মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় ও ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আজিয়া আশরাফুল হোসেন পাভেল বলেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আদর্শেই আজ বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করছে। ড. এম ওসমান ফারুক একজন পরীক্ষিত ও যোগ্য নেতা—তার সুস্থতার জন্য সবাইকে দোয়ায় শরিক হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে করিমগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুন সরকার বলেন,

“ড. এম ওসমান ফারুক করিমগঞ্জ–তাড়াইলের উন্নয়নের প্রতীক। তাঁর হাত ধরেই এই অঞ্চলের শিক্ষা ও সামগ্রিক উন্নয়ন আরও বেগবান হবে। আজকের এই দোয়া মাহফিল আমাদের ঈমানি দায়িত্বের বহিঃপ্রকাশ।”

কিশোরগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল হক মামুন ভূঁইয়া বলেন,

“বিএনপি সবসময় ইসলামি মূল্যবোধ ও আলেম-ওলামাদের সম্মান রক্ষা করে এসেছে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া ইসলামের পক্ষে আপসহীন ভূমিকা রেখেছেন।”

জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ–৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও তাড়াইল উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন বলেন,

“এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দেশ, গণতন্ত্র ও ধানের শীষের বিজয় কামনা করছি।”

করিমগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব বলেন,

“আল্লাহর কালামের মাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দিকেই এগিয়ে যাবে। ড. এম ওসমান ফারুক একজন দ্বীনদার ও জনবান্ধব নেতা।”

ওলামা দল করিমগঞ্জ উপজেলা সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আজিজুল হক বলেন,

“আজকের এই দোয়া মাহফিল সত্য, ন্যায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশার প্রতীক।”

ওলামা দল করিমগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ তানভীর আহমেদ সিদ্দিকী বলেন,

“আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য আল্লাহর সাহায্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

এছাড়াও বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম। তিনি বলেন,

“যুবসমাজ আজ শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ। ড. এম ওসমান ফারুক একজন সৎ ও দেশপ্রেমিক নেতা। তাঁর সুস্থতা ও সফলতার জন্য যুবদল সবসময় দোয়া ও সংগ্রামে পাশে থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ওলামা দল তাড়াইল উপজেলা নেতা আবুল কালাম, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দ।

শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, ড. এম ওসমান ফারুকের সুস্থতা এবং ধানের শীষের বিজয় কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host