রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সর্বাত্মক প্রস্তুতি রাত ১২টা ১ মিনিটে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠবে শহীদ মিনার, কঠোর নিরাপত্তা বলয়

  • আপডেট সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার দেখা হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 41.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ঐতিহ্যবাহী সরকারি গুরুদয়াল কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সজ্জিত করা হয়েছে।

আজ রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহীদ মিনার এলাকায় কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন। প্রবেশ ও বের হওয়ার পথে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালানো হলে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। ভাষা আন্দোলনের এই অনন্য ইতিহাসের আন্তর্জাতিক স্বীকৃতি দেয় UNESCO, যারা ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।

ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে কিশোরগঞ্জবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দিবসটি পালন করতে প্রস্তুত। মহান ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host