বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে নাজমুল আলমকে দেখতে চায় তৃণমূল প্রকাশিত সংবাদের প্রতিবাদ মন্ত্রিপরিষদ সদস্যদের দায়িত্ব- দপ্তরের গুরুত্ব দেওয়া অপ্রয়োজনীয় কথা না বলা ভাষা আন্দোলনের অগ্রসেনা এনসিপি মুখপাত্রের সঙ্গে খেলাফত মজলিস আমিরের বৈঠক: ঐক্য ও আন্দোলন নিয়ে আলোচনা সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চের মধ্যে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও অধ্যাদেশ উপস্থাপন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ খাকশ্রী গ্রাম থেকে ৮ বছরের শিশু নিখোঁজ পরিবারে উৎকণ্ঠা, সহায়তা চাইলেন স্বজন কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সর্বাত্মক প্রস্তুতি রাত ১২টা ১ মিনিটে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠবে শহীদ মিনার, কঠোর নিরাপত্তা বলয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার বিনম্র শ্রদ্ধা

কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে নাজমুল আলমকে দেখতে চায় তৃণমূল

  • আপডেট সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ সদর উপজেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও তৃণমূলের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত জনাব নাজমুল আলমকে আগামী দিনে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের একটি বড় অংশ। মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম, সাধারণ মানুষের পাশে থাকা এবং সংগঠনের প্রতি অটল আনুগত্যের কারণে তিনি ইতোমধ্যেই “জনতার জনক” হিসেবে পরিচিতি পেয়েছেন বলে দাবি সমর্থকদের।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনের শুরু থেকেই নাজমুল আলম তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। দুর্যোগকালীন সময়ে সহায়তা প্রদান, অসহায় মানুষের চিকিৎসা ও শিক্ষাসহ নানা উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন গণমুখী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে মত দেন অনেকে।

সমর্থকদের ভাষ্য, “পথের পরীক্ষিত সৈনিক” হিসেবে নাজমুল আলম সব সময় দল ও এলাকার মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। তারা মনে করেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে তিনি কিশোরগঞ্জ সদরের সার্বিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় রাজনীতিতে গ্রহণযোগ্যতা ও তৃণমূলের সমর্থন একজন প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে ক্ষেত্রে নাজমুল আলমের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দলীয় মনোনয়ন ও স্থানীয় রাজনৈতিক সমীকরণের ওপর। এখন দেখার বিষয়, আসন্ন উপজেলা নির্বাচনে কিশোরগঞ্জ সদরবাসীর প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host