সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল শরীয়াহভিত্তিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা: করিমগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভা ভালুকার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সারোয়ার আলম করিমগঞ্জ পৌরসভা নির্বাচন সম্ভাবনার আলোচনায়- হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী অফিস ফাঁকা, ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি করিমগঞ্জ উপজেলা বাসীর আস্থার প্রতীক হাজী আশরাফ হোসেন পাভেল — আগামী দিনের কাণ্ডারী হিসেবে এগিয়ে একজন ক্লিন ইমেজের নেতা কিশোরগঞ্জের উন্নয়নে দেড় হাজার কোটি টাকার প্রকল্প প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার, দোয়া চাইলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম ভালুকায় এস এন এস সিএনজি ও ব্যাগ ফ্যাক্টরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিন্টো রোডের ঐতিহাসিক ‘লাল বাড়ি’ আবারও সচল: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নামে বরাদ্দ কিশোরগঞ্জ শহরের নদী দখলমুক্তে এমপি মাজহারুল ইসলামের হস্তক্ষেপ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ভালুকার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সারোয়ার আলম

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

ভালুকা উপজেলা প্রতিনিধি:

 

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহের ভালুকা উপজেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে ভালুকার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে সাবেক ছাত্রনেতা, বিশিষ্ঠ সমাজসেবক সারোয়ার আলম এর নাম।

 

নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। ৪নং ধীতপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ধীতপুর পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ধীতপুরের জনগণের প্রতি আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই আসন্ন ইউপি নির্বাচনে ৪নং ধীতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ঠ সমাজসেবক সারোয়ার আলম। তিনি আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান। এদিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

 

সারোয়ার আলম বলেন, আমি ধীতপুর ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ইউনিয়নের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

 

তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন। প্রতি‌বেদ‌কের সা‌থে একান্তকা‌রী এক সাক্ষা‌তে তি‌নি জানান, ধীতপুর ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host