রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল শরীয়াহভিত্তিক সমাজ গঠনে তরুণদের ভূমিকা: করিমগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভা

শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার

  • আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম মাজহার। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে তিনি প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী এই ঈদগাহ মাঠের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে তিনি মাঠের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা, মুসল্লিদের যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য সমবেত হন। তাই মুসল্লিদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, কিশোরগঞ্জ সদর সার্কেলের সার্কেল অফিসার, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host