সাম্প্রতিক সময়ে  অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ও বিউটিফুল নামক ফেসবুক পেইজে ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক, আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে নারিশের কম্পানির ব্যাবসা ও ময়লার ব্যাবসায় আধিপত্য বিস্তারে এলাকায় মহরা ও সিসি ক্যামেরা ভাংচুর শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে সব গুলো মিথ্যা ও বানোয়াট।

আমি জিয়ার বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সময়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিছু কুচক্রিমহল আমার নাম ব্যবহার করে চাদাবাঁজি, দখলদারি, অত্যাচার, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এতে ব্যক্তিগত ভাবে আতঙ্কিত ও চিন্তিত। আমি এই সকল কর্মকাণ্ড সমর্থন করি না। প্রশাসনের লোকজন এসে তদন্ত করে আমার সম্পৃক্ততার কোনো সত্যতা পায়নি।

ওই অনলাইন নিউজ পোর্টাল ও বিউটিফুল ভালুকায় আমার নামে যেই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেটায় উল্লেখিত কোন তথ্যই সত্য নয়। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রনোধিত ও মানহানিকর প্রতিবেদনটি করিয়েছে। অনলাইন পোর্টাল ও বিউটিফুল ভালুকা পেইজের কর্তৃপক্ষকে কোন প্রকার যাচাই বাছাই ছাড়া মনগড়া সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।  অনলাইন পোর্টাল ও বিউটিফুল ভালুকা পেইজে এ ধরনের মিথ্যা সংবাদ কোন ভাবেই কাম্য নয়। আমি এহেন মিথ্যা, বানোয়াট, মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া
সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও
সাধারণ সম্পাদক, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদল।