করিমগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি

পবিত্র রমজান মাসে অসুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা আওতাধীন সুতারপাড়া ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।

রমজানের পবিত্রতা ও মানবিকতার চেতনা ধারণ করে সংগঠনের নেতাকর্মীরা এলাকার কয়েকটি অসুস্থ ও দুঃস্থ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় তারা অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন। তিনি বলেন, রমজান মাস কেবল আত্মসংযমের মাস নয়; এটি সহমর্মিতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করারও মাস। সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং সেই চেতনা থেকেই সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

স্থানীয়রা সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।