কিশোরগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের আত্মসংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। এই দিনটি কেবল আনন্দের নয়, বরং সমাজে সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করারও এক মহৎ উপলক্ষ।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়েই ঈদের তাৎপর্য পূর্ণতা পায়।
মোঃ নাজমুল আলম আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র উৎসব দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সবশেষে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আবারও আন্তরিকভাবে “ঈদ মোবারক” জানিয়ে সকলের জন্য সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।