করিমগঞ্জ (কিশোরগঞ্জ) বিশেষ  প্রতিনিধি

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে।

রোববার বিকাল ৪টা ০ মিনিটে করিমগঞ্জ উপজেলা কলেজ মোড় সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তাহমিনা আক্তার। তাঁর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আল-আমিন কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনগণের সম্মিলিত সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।