সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে রাজধানীর একটি অভিজাত হোটেলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনীতিক ও মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে  করেন সংগঠনের কেসভাপতিত্বন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।

এ সময় তিনি মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “মানবাধিকার শুধু আইনগত বাধ্যবাধকতা নয়, মানবিকতার মূল ভিত্তি।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবু নাসের ইলিয়াস। তিনি বলেন,
“মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র, প্রশাসন ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”

🎖️ বিশেষ অতিথিবৃন্দ
  • 🇧🇳
    ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান
  • 🇱🇰 ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি
  • দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন অতিথিরা। বক্তব্য রাখেন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. বাসীদুল ইসলাম উইং কমান্ডার (অব.) নজরুল ইসলামমেজর (অব.) জাহিদ হাসান কেন্দ্রীয় পরিচালক মইনুল ইসলাম মারুফ পাটোয়ারী।  সাউথ কোরিয়ার আনারারি কনসাল জেনারেল সুলাইমান আলম শেঠ। কেন্দ্রীয় সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন

বক্তারা মানবাধিকার সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা, গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন।


অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আজীবন সদস্যসহ বিভিন্ন মানবাধিকার ও কূটনৈতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


প্রতিবেদন: সার্ক মানবাধিকার সংবাদ বিভাগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host