শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

কিশোরগঞ্জে টানা দুই দিন সূর্যের দেখা নেই- ঘন কুয়াশা ও শীতের দাপটে জনজীবনে প্রভাব

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

সিনিয়র রিপোর্টার মোঃফ,ক, নাজমুজ্জামান

কিশোরগঞ্জে টানা দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ জুড়ে ঘন কুয়াশা ও মেঘলা আবহাওয়া বিরাজ করছে। ফলে দিনের বেলাতেও আলো কম থাকায় স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালবেলা কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে কয়েক হাত দূরের জিনিস স্পষ্ট দেখা যাচ্ছিল না। সূর্যের আলো না থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে বলে অনুভূত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়ছেন।

সূর্যের দেখা না মেলায় কিশোরগঞ্জের সড়ক ও গ্রামীণ এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে। অনেক জায়গায় যানবাহন ধীরগতিতে চলেছে। কৃষকরা বলছেন, সূর্যের আলো না থাকায় শীতকালীন ফসল ও সবজি ক্ষেতেও বিরূপ প্রভাব পড়তে পারে।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শীত ও কুয়াশাজনিত ভোগান্তি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host