শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও কল্যাণ কামনা করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শনে সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহার মারিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন খাঁন ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদরবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ নাজমুল আলম প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ, ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ স্লোগান; অধিবেশন কক্ষ ত্যাগ বিরোধী জোটের রমজানে এতিমখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খেজুর বিতরণের নির্দেশ- এমপি মাজারুল ইসলামের রমজানে অসহায় পরিবারের পাশে ইসলামী যুব আন্দোলন ঢাকাস্থ করিমগঞ্জ উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল: রমজানের চেতনায় ঐক্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণের অঙ্গীকার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই তানভীর মন্ডল আনোয়ারুল

সত্য ও জনস্বার্থের পথে ৪৬ বছরের পথচলা: ভালুকা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

 বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ভালুকা প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৪৬ বছর”—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, শাজাহান সেলিম, মাইন উদ্দিন, কামরুজ্জামান মানিক , সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪৬ বছর ধরে ভালুকা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের পাঠানো কেক সিনিয়র সদস্যদের উপস্থিতিতে কাটা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ভালুকা প্রেসক্লাবের পক্ষ থেকে ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Doinik Probaho
Customized By Ayaz Host